হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
সন্ধ্যার ব্যস্ততা তখনও কমেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হঠাৎ টিএসসি এলাকায় পরপর দুটি বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণ পর একই শব্দ শোনা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর ও মুক্তি-গণতন্ত্র তোরণের সামনে।


