মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
গণতন্ত্রের যাত্রা কেবল নির্বাচন, সরকার পরিবর্তন কিংবা রাজনৈতিক ক্ষমতার পুনর্বণ্টনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না। গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত থাকে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ, নাগরিকের অধিকার সুরক্ষা, আইনের শাসন এবং স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে।
