‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
ময়মনসিংহ নগরীতে জুলাই আন্দোলনের শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত সাগর চত্বরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে।


