এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখানো হয়েছিল তাদের। সেই স্বপ্ন পূরণে কেউ বিক্রি করেছেন জমি, কেউ গবাদিপশু ও কৃষিযন্ত্র, কেউ স্ত্রীর স্বর্ণালংকার। কেউ আবার ঋণ নিয়েছেন এনজিও থেকে।

