ইউল্যাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইউল্যাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

