উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
দীপাবলি ও ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। উৎসবের মরসুমে যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবা খতিয়ে দেখতে সম্প্রতি নয়াদিল্লি রেলস্টেশন পরিদর্শন করেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


