এক জেলায় দুই আবহাওয়া, রাতে ঠান্ডা দিনে গরমের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় তীব্র রোদে বাড়ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দিনের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে ভোগান্তিতে পড়ছেন জেলার বাসিন্দারা।



