অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ক্ষীরের চপ
মিষ্টি খেতে ভালোবাসেন? দোকান থেকে কিনে আনার বদলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ক্ষীরের চপ। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মিষ্টি। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সঙ্গে বিকেলের আড্ডা, ক্ষীরের চপ জমিয়ে দেবে যে কোনও আয়োজন।

