রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সড়ক নির্মাণ কাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় এক বিএনপি নেতাসহ চার জন। শেষ পর্যন্ত চাঁদা না দেওয়ায় ঠিকাদারের ছেলেকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।

