রিয়াদে আরামকোর ভবনে হামলার চেষ্টা, ধ্বংসাবশেষ পড়ে ভাঙলো জানালা
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট সৌদি আরামকো’র একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টার পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সংঘটিত এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।


