ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ। একই সঙ্গে কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগও নিয়েছে কয়েকটি সরকার।


