এবার মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
এবার খুলনায় বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

