‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। শুধু রেফারির সিদ্ধান্তই নয়, টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।


