‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
ঢাকার ব্যস্ত সড়ক। উল্টো পথে দ্রুতগতিতে ছুটে চলছে ব্যাটারিচালিত একটি অটোরিকশা। সামনে পথচারী, দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ি। চালক একটানা হর্ন বাজিয়ে যাচ্ছে। কখনও অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে, কখনও পথচারীদের চলার পথ আটকে দিচ্ছে।
