৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮০ লাখ টাকার বেশি মূল্যের দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠেছে। দরপত্র বাতিলের চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে।

