কারিশমা কাপুরের সোনালি পোশাকে মুগ্ধ অনুরাগীরা
উৎসবের মৌসুমে পোশাকের রং ও সাজ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। আর সেই সাজের অনুপ্রেরণা জোগাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। সম্প্রতি এক সৌন্দর্য পুরস্কার অনুষ্ঠানে ডিজাইনার ব্র্যান্ড আইকেয়াহর সোনালি পোশাকে নজর কাড়েন তিনি।


