সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।


