কুলাউড়ায় মেছোবাঘের দুই শাবক উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন বিট ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচারের (সোয়ান) সদস্যরা শাবক দুটি উদ্ধার করেন।



