সহানুভূতি দুর্বলতা নয়, মানসিক শক্তির আসল রূপ
চলন্ত বাসে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার পাশে সিটে বসে থাকা এক তরুণ বা তরুণী তা খেয়াল করেও না দেখার ভান করে আছেন, এমন দৃশ্য আমাদের নিত্যদিনের। কিন্তু ঠিক তখনই যখন কেউ নিজের আরামের আসনটি ছেড়ে দিয়ে সেই প্রবীণ মানুষটিকে বসতে বলেন, তখন চারপাশের ভিড়েও মনটা এক নিমিষে ভালো হয়ে যায়।



