ভারতে থেকে এভাবেই বাংলাদেশকে ঘায়েলের ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ
২০২৬ সালে টেস্ট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের সময়টা দুর্দান্ত কেটেছে। তিন সিরিজ খেলে তিনটিতেই অপরাজিত। দুই সিরিজ জিতেছে এবং আরেক সিরিজ ড্র করেছে ক্যারিবীয়রা। যার মধ্যে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে উইন্ডিজ।
