হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে সকাল থেকেই ভিড় করেছেন লেখক, পাঠক ও ভক্তরা।


