বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে সদ্য নিয়োগপ্রাপ্ত নন্দুয়ার ইউনিয়নের ডিলার রবিউল ইসলাম রনির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর…

