শুঁটকি উৎপাদন: মাছ ধরে নিরাপদে ফিরছেন জেলেরা
বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের দুবলার চরে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি উৎপাদন। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে চরে ফিরছেন জেলেরা। শুঁটকি উৎপাদন মৌসুমের শুরুর পর এখন পর্যন্ত সাগর কিংবা দুবলার চরে দস্যুদের কোনো অপতৎপরতার অভিযোগ পাওয়া যায়নি।



