ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের দিন তাঁদের দুজন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন।

