জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা
চাঁদপুরের শাহরাস্তির কালীবাড়ি বাজারে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর সকাল ১০টায় পরিচালিত অভিযানে অভিযুক্তরা দোষ স্বীকার করেন।



