ঢাকায় ১৪ ও ১৫ নভেম্বর তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব
‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা, চর্যাসংগীত, প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও শোভাযাত্রা।



