কুড়িগ্রামে বদলি স্থগিতের দেড় মাসেও পুরোনো কর্মস্থলে ফেরেননি ১২ শিক্ষক
কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃউপজেলা বদলি আদেশ স্থগিত হওয়ার পরও কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক। দেড় মাসেরও বেশি সময় ধরে তাঁরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।


