ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে একজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৪ হাজার ৭৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।


