বছরজুড়ে নিরিবিলি, হুমায়ূনের জন্মদিনে সাজছে নুহাশ পল্লী
বছরজুড়ে নুহাশ পল্লীতে তেমন জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বদলে যায় সেখানকার পরিবেশ। বিশেষ এই দিনগুলোতে লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।


