কালকিনিতে আ.লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
মাদারীপুরের কালকিনিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তাঁরা।


