খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার
কিশোরগঞ্জের ইটনায় ১৭ মামলার আসামি হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইটনা থানা পুলিশ।


