বাগদাদে খোলা হলো ইহুদি জাদুঘর—স্থানীয় মুসলিমদের ভিড়
ইরাকের রাজধানী বাগদাদে প্রথমবারের মতো চালু হয়েছে ইহুদি ঐতিহ্যবিষয়ক জাদুঘর। একসময় ইরাকের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যে ইহুদি সম্প্রদায়, তাদের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।


