‘মেসি-ইয়ামাল নয়, ফারহানকে হতে হবে ফারহানের মতো’
প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমেই নজর কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে চোখধাঁধানো এক গোল করেছেন তিনি। যা নিয়ে হই চই পড়ে গেছে। জামাল ভূঁইয়ার মতে ফারহানকে এখনো অনেক দূর যেতে হবে।


