প্রশাসনের অবহেলার প্রতিবাদে মীর মুগ্ধ সরোবর পরিষ্কারে ৪ শিক্ষার্থী
বাজেট সংকট ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবের কথা জানিয়ে প্রশাসন দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরটি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রশাসনের এই অবহেলার প্রতিবাদে তাই নিজেরাই সরোবর পরিষ্কার করতে নেমে পড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থী।
