শিল্পকলায় ১২ দলের অংশগ্রহণে ৯ দিনব্যাপী নাট্যোৎসব
এ বছর নাট্যচর্চার চার দশক পূর্ণ করছে বাংলাদেশ থিয়েটার। এ উপলক্ষে দেশজুড়ে ৪০ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি। আগামীকাল ১৩ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব।



