শীতের আগমনে গাংনীতে ব্যস্ত খেজুর গাছিরা, কলস উঠবে ১৫ দিন পর
মেহেরপুরের গাংনী উপজেলায় শীতের শুরুতে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। এদিকে নিপাহ ভাইরাস এড়াতে কৃষি কর্মকর্তারা কলসের মুখ জাল দিয়ে ঢেকে বাদুড় বা চামচিকার সংস্পর্শ এড়ানোর পরামর্শ দিয়েছেন।



