তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’
ব্যস্ত জীবনে তরুণ প্রজন্মের কাছে নিজের জন্য কিছুটা একান্ত সময় রাখা বা ‘মি টাইম’ বিলাসিতা নয়; বরং এটি মানসিক সুস্থতার এক অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম নোটিফিকেশন, ক্যারিয়ারের তীব্র প্রতিযোগিতা আর প্রত্যাশার পাহাড় থেকে সাময়িক বিরতি নিতেই তরুণেরা এখন বেছে নিচ্ছেন নিজস্ব ভুবন।

