বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


