ডেঙ্গুতে মারা গেলেন চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সাল
চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।



