আবারও ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, ইসরায়েলি সেনাপ্রধানের বাধা
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর সেই পরিকল্পনায় আবারও বাধা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।



