গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক অসন্তোষ, ১২ কারখানা ছুটি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।


