সিলেট সীমান্তে দুই ভারতীয় আটক, তল্লাশিতে মিলল অস্ত্র–গুলি
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এয়ারগান, গুলি ও অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার দুপুরে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।


