বিদ্যমান ব্যবস্থাই মানুষের অসহায়ত্বের কারণ
দেশে হিংস্রতার ঘটনা যেমন, তেমনি আত্মহত্যার সংখ্যাও বাড়ছে। মানুষ এমনি এমনি আত্মহত্যা করে না; করতে বাধ্য হয়, প্রধানত নিঃসঙ্গতা ও হতাশা থেকে। জীবনের বোঝা বহন থেকে অব্যাহতির একমাত্র পথ যখন মনে হয় জীবনকে শেষ করে দেওয়া, তখনই মানুষ ওই পথ ধরে।



