১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে ক্যানসার—অ্যানথ্রোপিক প্রধানের দাবি
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির ফলে আগামী এক দশকের মধ্যে ক্যানসার, আলঝেইমার, হৃদ্রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীতের বিষয় হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই।


