ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন চিকিৎসা নিয়ে ফিরেছেন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।



