খেলতে গিয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল ৫ বছরের শিশু সাইম। পাশেই একটি ভবনে ছিল ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক। খেলতে গিয়ে হঠাৎ সেই ট্যাংকে পড়ে যায় শিশুটি। স্বজন ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


