হিজলায় তেলবাহী ট্যাংকারের ঢেউয়ে ৩৫ যাত্রী নিয়ে খেয়া ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা
বরিশালের হিজলা উপজেলায় তেলবাহী ট্যাংকারের সৃষ্ট ঢেউয়ে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি খেয়া ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন হিজলার মেঘনা নদীর বাউশিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


