ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ
বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেন (বুম) ভেঙে নদীতে পড়েছে। ভেঙে পড়া অংশটি পাশে নোঙর করা সংস্থাটির আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।


