পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


