ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতু ‘কেওয়াটখালী সেতু’র কাজ এগিয়েছে ২৭ শতাংশ। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মিতব্য দৃষ্টিনন্দন এই সেতুর কাজ শুরুতে ধীরগতিতে এগোলেও বর্তমানে প্রকল্প এলাকায় চলছে কর্মযজ্ঞ।



